ফুলবাড়িতে ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

রবিবার দুপুরে ফুলবাড়ির পুকুরহাট মোড়ে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তার নাম সামছুন নাহার (২০)। সে উপজেলার আমড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

সামছুন নাহারের স্বামী পারভেজ বলেন, কয়েকদিন আগে স্ত্রী-সন্তানসহ শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার দিন সন্তানের শারীরিক অসুস্থতার কারণে উপজেলার আটপুকুরহাটে ডাক্তার দেখাতে আসেন। ডাক্তার দেখানো শেষে ফেরার পথে পুকুরহাট মোড়ে একটি ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্ক মৃত ঘোষণা করেন।

থানার ওসি শেখ নাসিম হাবিব বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেয়া হচ্ছে।