দেবীগঞ্জে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

দেবীগঞ্জের চিলাহাটী ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজারের সিজু মিয়ার কাঠের দোকানের বারান্দা থেকে শনিবার রাতে অজ্ঞাত  এক  ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত তিন/চার মাস ধরে ওই অজ্ঞাত ব্যক্তি পাগল বেশে ভাউলাগঞ্জ বাজারে ঘোরাফেরা করছিল এবং অনেকটা রোগাক্রান্ত ছিল। তার উচ্চতা হবে প্রায় ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

দেবীগঞ্জ থানার ওসি তদন্ত শাহা আলম জানান, লাশের ময়না তদন্ত শেষে রবিবার পুলিশের ব্যবস্থাপনায় স্থানীয় কবরস্থানে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন হয়। থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।