যুক্তরাষ্ট্রের লোকজনকে সহযোগিতা করব: কাস্ত্রো

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ০১:০৬

কিউবার কমিউনিস্ট বিপ্লবের নেতা ৮৮ বছর বয়সী ফিদেল কাস্ত্রো গত শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লেখায় ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। কাস্ত্রো লিখেছেন, ‘ইবোলার বিরুদ্ধে যুদ্ধে খুশি মনেই আমরা যুক্তরাষ্ট্রের লোকজনকে সহযোগিতা করব। আর তা দীর্ঘদিন ধরে বৈরিতা থাকা দুই দেশের মধ্যে শান্তি আনার চেষ্টায় নয়, বরং বিশ্বের শান্তির প্রত্যাশাতেই এটা আমরা করব।