২১ বছর পর খোঁজ মিলল নিখোঁজ সেনার

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৬:৫০
 
সময় ১৯৯৩ সালের ফেব্রুয়ারি মাস। সিয়াচেন হিমশৈলে টহল দেওয়ার সময় নিখোঁজ হয়েছিলেন এক সেনা। ২১ বছর পর তাকে খুঁজে পাওয়া গেল। 
এতাদিন বরফে চাপা পড়ে ছিলেন হাবিলদার টি ভি পাটিল। পাটিলের পকেটে ছিল ২১ বছর আগে পরিবারের পাওয়া একটা চিঠি। এর সেঙ্গ একটি মেডিক্যাল সার্টিফিকেট।
গত আগস্ট মাসে ১৯৯৬ থেকে নিখোঁজ থাকা আরেক হাবিলদার গয়া প্রসাদের দেহও উদ্ধার হয় একই স্থান থেকে। হেলিকপ্টর থেকে রসদ পৌঁছনোর সময় পড়ে যান তিনি। যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে তার তাপমাত্রা ছিল হিমাঙ্কের ৬০ ডিগ্রি নিচে। সূত্র: জি-নিউজ।