কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছে। শনিবার ভোরে কালিহাতী উপজেলার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়া নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন— মাইক্রোবাসের চালক মোশারফ হোসেন মুছা (৪৩) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার সুজনের সভাপতি অ্যাড. সৈয়দ শাহ জামাল (৪৫)। নিহত দুইজনের বাড়িই চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আহতদের চিকিত্সার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
