ইন্দেনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন উইদোদো

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৫:৪৫
ইন্দেনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন জোকো উইদোদো। রাজধানী জাকার্তার পার্লামেন্টে সোমবার আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। রাজনৈতিক ও সামরিক এলিট শ্রেণির বাইরে মানুষ হিসেবে প্রথম দেশটির প্রেসিডেন্ট হলেন উইদোদো। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট তার শপথ অনুষ্ঠানে যোগ দেন। খবর: এএফপির।
শপথ গ্রহণের পর দেশবাসীর উদ্দেশে উইদোদো বলেন, আমাদেরকে মহান জাতি হতে হলে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভক্ত হয়ে থাকলে আমরা কখনই মহান জাতি হতে পারবো না। এক যোগে সামনে এগিয়ে যাওয়ার জন্য এটি আমাদের কাছে এক ঐতিহাসিক মূহূর্ত।
জুলাইয়ে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জোকো উইদোদো।