সাধারণ মানুষকেই এই সরকারের বেশি ভয়: মির্জা ফখরুল

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৮:৫২
 
 
 
 
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,রাজনৈতিক দলের নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষকেই এই অবৈধ সরকারের বেশি ভয়। তাই জনগণের কণ্ঠরোধ করার জন্য এহেন গণবিরোধী নীতি ও আইন নেই, যা তারা প্রণয়ন করছে না। তিনি বলেন, খুনাখুনি, মামলা-মোকদ্দমার অরাজকতা বজায় রাখা হচ্ছে। গোটা দেশকে দোযখের এক ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত করেছে বর্তমান অবৈধ সরকার। দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে মানুষ আজ দিশেহারা।
সোমবার এক বিবৃতিতে তিনি এ সব কথা বলেন। বিবৃতিতে, ব্যাংকক থেকে চিকিত্সা শেষে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল (রবিবার) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মির্জা ফখরুল।