কমলাপুরে ৮শ’ ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৯:২৫
 
রাজধানীর কমলাপুর থেকে ৮শ’ ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- আলমগীর হোসেন (২৩) ও আব্দুল্লাহ (২৬)। পৃথক দুইটি অভিযানে রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, সোমবার সকাল ৮টার দিকে আলমগীর চট্টগ্রাম থেকে তূর্ণা নিশিথা ট্রেনে কমলাপুর আসে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হলে ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। এদিকে, বেলা দেড়টার দিকে সুবর্ণা এক্সপ্রেসে চট্টগ্রাম থেকে কমলাপুর আসে আব্দুল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে তল্লাশি করা হলে ৩শ’ ইয়াবা পাওয়া যায়। ওসি জানান, তারা দু’জনই ইয়াবা ব্যবসায়ী।