গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আন্দোলন: গণসংহতি

আপডেট : ২০ অক্টোবর ২০১৪, ১৯:৫৭
 
গ্যাস বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গণসংহতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক। এর ফলে ভোগান্তি পোহাতে হবে গরীব মানুষদের। তারা অবিলম্বে এই মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার  এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণসংহতি আন্দোলন।
গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য আবদুস সালাম, আবুল হাসান রুবেল, বাচ্চু ভুঁইয়া, জুলহাসনাইন বাবু, সৈকত মল্লিক, জান্নাতুল মরিয়ম প্রমুখ।