ঝুট ব্যবসায়ী হত্যা, স্ত্রী আটক

আপডেট : ২১ অক্টোবর ২০১৪, ০২:৫৪

রোববার রাতে রাজধানীর মিরপুরে গিয়াসউদ্দিন (২৬) নামের এক ঝুট ব্যবসায়ী খুন হয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য অনুযায়ী ও গিয়াসউদ্দিনের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী এ হত্যাকাণ্ডের জন্য তাঁর স্ত্রী লাভলী ইয়াসমিনকে দায়ী করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, তাঁকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। রোববার বাসায় প্রবেশের বিশ মিনিটের মাথায় নিহত হন গিয়াসউদ্দিন।
এ ঘটনায়গতকাল গিয়াসউদ্দিনের স্ত্রীকে আটক করেছে পুলিশ।