মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ছয় বাংলাদেশি জেলেকে ফিরত দিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে ফেরত দেয়া হয়। গতকাল সোমবার টেকনাফ নাফ নদীতে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ছয় জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ।
এ ঘটনায় কোন মুক্তিপণ আদায় করা হয়নি বলে জানা গেছে।
৪২ ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জাল আল জাহিদ জানান, বিষয়টি তিনি শুনেছেন। ইতিমধ্যে জেলেরা মুক্ত হয়েছেন বলে তিনি খবর পেয়েছেন।
