ইসলামপুরে বার্ষিক সাধারণ সভা
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বিআরডিবি হলরুমে ৩২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার দুপুরে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাহের আলী চুন্নুর সভাপতিত্বে ও টিসিসিএ লিমিটেড সহ-সভাপতি মো. তছির উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য জামালপুর-২ আলহাজ মো. ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএ সামাদ পারভেজ মো. মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল আব্দুর নাসের চৌধুরী চার্লেস, পাথর্শী ইউনিয়ন কৃষক সমবায় সমিতি লিমিটেড সভাপতি মো. আব্দুল কাইয়ুম, পলবান্ধা ইউনিয়ন কৃষক সমবায় সমিতি লিমিটেড সভাপতি এবং পরিচালক ইউসিসিএ লিমিটেড মো. কামরুজ্জামান প্রমুখ।
জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে গোমস্তাপুরে সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি গোমস্তাপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের জন্য এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাসিম আক্তার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বাইরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজের হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরুন্নেসা বাবলি। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হক, এমডিভি প্রকল্পের সুপারভাইজার কাউসার আহমেদ, ভেটেরিনারি অফিসার ডা. দীপ্ত কুমার রায় প্রমুখ।
এনায়েতপুরে এমপি মমিন মণ্ডলকে গণসংবর্ধনা
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা সিরাজগঞ্জ-৫ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও মণ্ডল গ্রুপের এমডি আব্দুল মমিন মণ্ডলকে এনায়েতপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার বিকালে স্কুল চত্বরে টেক্সজেন গ্রুপের এমডি প্রবীণ সমাজসেবক আলহাজ শেখ আব্দুস সালামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জ্যোতির্বিজ্ঞানী এফ. আর সরকার, আজগর আলী মাস্টার, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, দিশারী সংঘের সেক্রেটারি গিয়াস উদ্দিন শেখ, প্রধান শিক্ষক আব্দুল কাদের মিঞা, ম্যানেজিং কমিটির সদস্য ইসমাইল হোসেন উদয়, ফজলুল হক ডনু, শওকত আলী প্রমুখ।
পাঁচবিবিতে কুকুরের টিকাদান কার্যক্রম সভা
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা গতকাল রবিবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. শহীদ হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল আলম। এ সময় আলোচনায় অংশ নেন টিকাদান সুপারভাইজার আব্দুর সোহরাব কবির, ভেটেরিনারী ডা. লাভলু মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল হাকিম, শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহেদুল আলম বেনু প্রমুখ।
সোনাতলায় একুশে বইমেলা
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা সোনাতলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে তিনদিনব্যাপী একুশে বইমেলা অনুষ্ঠিত হয়। গত শনিবার ছিল সমাপনী মেলা। উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুর আলম সমাপনী দিনে বিকালে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর রফিকুল আলম বকুল, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সভাপতি ইকবাল কবির লেমন প্রমুখ।
নাসিরনগরে ইউসিসির বার্ষিক সাধারণ সভা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সদস্য সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ইউসিসির সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ কুমার রায়ের সভাপতিত্বে ইউসিসির সহ-সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আনিচ্ছুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জুনিয়র কর্মকর্তা কমল চন্দ্র বণিক, ইউসিসির পরিচালক মোঃ খেলু মিয়া, রাজকুমার দেবনাথ, আরদুর রহমান ও মঞ্জু রানী দেব। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রায়হাউদ্দিন। এতে বক্তব্য রাখেন, পরিদর্শক ইরাজ মিয়া, কাজী আক্তার হোসেন, সমবায় আলী আকবর মাস্টার, সুরুজ আলী, পুতুল রানী দাস ও ইসলিমা বেগম প্রমুখ।
লালমনিরহাটে বসন্ত উত্সব পালিত
লালমনিরহাট প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি কবি শেখ ফজলুল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বসন্ত উত্সব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে উপস্থিত ছিলেন কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক খোকন, সহকারী প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা বানু, সহকারী শিক্ষক শামসুন নাহার। উক্ত অনুষ্ঠানে কবি শেখ ফজলল করিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপভোগ করেন।
চরফ্যাশনে অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল সংবর্ধিত
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাশন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২১-এর গ্রন্থমেলায় তার ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ায় গত শনিবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাব মিলনায়তনে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি অধ্যক্ষ কায়সার আহমেদ দুলাল, চরফ্যাশন প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম. এনামুল হক, পূর্বাপর’র নির্বাহী সম্পাদক ইয়াছিন মোহাম্মদ প্রমুখ।
সুন্দরগঞ্জে অতি দরিদ্রদের মাঝে ঋণ বিতরণ
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের অতি দরিদ্রদের মাঝে স্বল্প সুদে ঋণ বিতরণ করা হয়েছে। জানা গেছে, রবিবার পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২২৪টি সমিতির ৯ হাজার ২শ’ অতি দরিদ্র সদস্যদের প্রত্যেকে ১০ হাজার করে টাকা স্বল্প সুদে মোট ৩০ লক্ষ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা সমন্বয়কারী আব্দুল্লা-আল-মামুন, সহকারী সমন্বয়ক স্বাধীন মিয়া, সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।
ঘোড়াঘাটে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঘোড়াঘাটে শনিবার গণসংযোগ করেছেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাফে খন্দকার সাহানশা। নেতাকর্মীদের নিয়ে উপজেলার ঘোড়াঘাট সদর ইউনিয়নে এক বর্ধিত সভাসহ গভীর রাত পর্যন্ত গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি ভোট ও দোয়া চান। গণসংযোগকালে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন প্রধান, ঘোড়াঘাট সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনুছ আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ভুট্টুসহ নেতাকর্মীরা সঙ্গে ছিলেন।
কলমাকান্দায় সিবিও সমাবেশ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা কলমাকান্দায় জেলা পরিষদ অডিটরিয়ামে রবিবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপি’র কারিগরি সহায়তাপ্রাপ্ত নিবন্ধনকৃত পাঁচটি সমবায় সমিতির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমবায়ী এরশাদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন সেলিম আহম্মেদ, মিজানুর রহমান, চঞ্চলা সাহা, চায়না রায়, ইসমাইল হোসেন সিরাজী, জাফর উলাহ, মোঃ ফখরুল আলম খসরু, প্রান্ত সাহা বিভাস প্রমুখ। সমবায় সমাবেশে বিশিষ্ট সমবায়ী এনামুল হকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা হীরক তিমথী সাংমা।
