বৃষ্টিতে পণ্ড বোলারদের অনুশীলন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

নিউজিল্যান্ডের বাতাস নিয়ে অনেক কথা হচ্ছে। ব্যাটসম্যান-বোলার সবাই বলছেন, মৌসুমের এই সময়ে যে ঝড়ো বাতাস, তাতে টেস্ট খেলাটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে উঠবে। বাতাসকে ম্লান করে দিয়ে গতকাল নামলো বৃষ্টি। আর সেই বৃষ্টি বাংলাদেশ ও নিউজিল্যান্ড একাদশের অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন প্রায় পুরোটাই পণ্ড করে দিলো। আগের দিন বাংলাদেশ ভালোই ব্যাট করতে পেরেছে। কিন্তু গতকাল ১২ ওভারের বেশি আর খেলা হতে পারলো না। যেটুকু খেলা হলো, তাতে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলতে পেরেছিল স্বাগতিক নিউজিল্যান্ড একাদশ।

আগের দিন ৬ উইকেটে ৪১১ রান তুলেছিল বাংলাদেশ দল। ওখানেই তারা ইনিংস ঘোষণা করে দেয়। গতকাল সকালে ব্যাটিং করতে নামে স্থানীয় দলটি। বাংলাদেশের বোলারদের জন্য পরীক্ষা ছিল এই বিরুদ্ধ কন্ডিশনে তারা কতোটা ভালো পেস বোলিং করতে পারেন। ইনিংসের চতুর্থ বলেই নিজের যোগ্যতার প্রমাণ দেন মুস্তাফিজুর রহমান।

কোনো রান না করে নিউজিল্যান্ড যুব দলে খেলা জ্যাকব ভুলা মুস্তাফিজের বলে ক্যাচ তুলে দেন। নিউজিল্যান্ড একাদশের স্কোর বোর্ডে রান তখন ১। এরপর অ্যান্ড্রু ফ্লেচার ও অধিনায়ক ভারত পোপলি ৫৩ রানের একটা জুটি করেন। ফ্লেচারকে এসে ফেরান এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা এবাদত হোসেন। ৩২ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলা ফ্লেচারকে বোল্ড করেন এবাদত। এরপর আর কোনো উইকেট পড়েনি তাদের। ১২ ওভার খেলার পরই নামে বৃষ্টি। বৃষ্টি থামার জন্য বেশ খানিকটা অপেক্ষা করেছেন ম্যাচ কর্মকর্তারা। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি না থামায় ম্যাচ ড্র ঘোষণা করে দিতে হয়।

এর আগে বাংলাদেশ দল ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ৪১১ রান করেছিল। বাংলাদেশের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন সাদমান হোসেন, লিটন দাস, মাহমুদউল্লাহ ও মেহেদী হাসান মিরাজ। মাহমুদউল্লাহ, মিরাজ, সৌম্য ও লিটন অবসর নিয়েছিলেন পরের ব্যাটসম্যানদের সুযোগ করে দেওয়ার জন্য। সাদমান ১১৩ বলে ৬৭ রান করে দিনের সেরা ব্যাটসম্যান ছিলেন।

২৮ তারিখ থেকে হ্যামিলটনে শুরু হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। এরপর বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে ওয়েলিংটনে; শুরু হবে মার্চের ৮ তারিখ থেকে। আর ক্রাইস্টচার্চে মার্চের ১৬ তারিখ থেকে অনুষ্ঠিত হবে তৃতীয় টেস্ট। মাত্র ২৪ দিনের মধ্যে তিন টেস্টের এক সিরিজ খেলতে হবে বাংলাদেশকে।

প্রস্তুতি

ম্যাচ

স্কো

র

কা

র্ড

বাংলাদেশ-১ম ইনিংস ৪১১/৬

নিউজিল্যান্ড একাদশ-১ম ইনিংস

ফ্লেচার ব এবাদত                                      ৪৩    ৩২        ৭      ০

ভুলা ক লিটন ব মুস্তাফিজ                            ০       ৩          ০      ০

পোপলি অপরাজিত                                   ১২     ৩০        ০      ০

ম্যাকক্লার অপরাজিত                                  ০       ৭          ০      ০

অতিরিক্ত (লেবা-২)                                   ২

মোট: ১২ ওভারে                                      ৫৭/২

বাংলাদেশ বোলিং:

মুস্তাফিজ ৫-২-৯-১, আবু জায়েদ ৩-০-৩৪-০, খালেদ ৩-০-৮-০, এবাদত ১-০-৪-১

ফল: ম্যাচ ড্র