রাজধানীর সবুজবাগে একটি বাসায় ঢুকে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম করেছে দুবৃর্ত্তরা। আহতরা হলেন- আবুল হোসেন (৭০) ও তার ছেলে জাহেদ হোসেন সবুজ (৩৫)। গতকাল মঙ্গলবার ভোরে দক্ষিণ মাদারটেকের বাগানবাড়ি এলাকার ১২৫/২ নম্বর বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় অর্থপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আবুল হোসেন বিনিয়োগ বোর্ডের সাবেক সহকারী পরিচালক।
রফিকুল ইসলাম আরো বলেন, বাড্ডার জমি নিয়ে আবুল হোসেনের সাথে প্রতিপক্ষের ঝামেলা চলছিলো। ওই জমি নিয়ে বিরোধের জের ধরে ৬/৭ মাস আগে জাহেদ হোসেনকে মারধর করা হয়। তখন তিনি আইএফআইসি ব্যাংকে চাকরি করতেন। গুরুতর আহত হওয়ায় তিনি ব্যাংকের চাকরি ছেড়ে দেন। এছাড়া স্ত্রীর সাথে জাহেদের কিছুদিন আগে ছাড়াছাড়ি হয়ে গেছে। ঘটনাটি ডাকাতি কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে কোন কিছু খোয়া যায়নি। তিনটি কারণকে সামনে রেখে তদন্ত করছে পুলিশ। ঘটনার সাথে জড়িত কাউকে পুলিশ আটক করতে পারেনি।
