অন্যের প্রেমিকা চুরি করা ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার হয়তো আরো অনেক সমস্যা আছে। কিন্তু তারপরও একজন শিকাগোর নাগরিক ওবামাকে নিজের প্রেমিকাকে না ছোঁয়ার জন্য সতর্ক করার মতো কাজটিই করে ফেললেন।
সোমবার মাতৃভূমি ইলিনোইসে ভোট দিচ্ছিলেন বারাক ওবামা। তার পাশেই ছিলেন মাইক জোনসের প্রেমিকা আইয়া কুপার। এ সময় মাইক ওবামাকে বলেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আমার প্রেমিকাকে ছুঁইয়ো না।’
এ সময় সাথে সাথে ওবামা উত্তর দেন, আমি এরকম কিছু করার পরিকল্পনা একেবারেই করছি না।
শিকাগো ভোটকেন্দ্র ছেড়ে যাওয়ার সময় আইয়াকে একটি চুমু খেয়ে ওবামা বলেন, ‘এ নিয়ে সে (মাইক) কথা বলার কিছু তো পাবে।’
ওবামা বলেন, ‘এখন সে হিংসা অনুভব করবে।’ এটা বলে তিনি সেখান থেকে চলে যান।
এরকম বিব্রতকর পরিস্থিতির জন্য আইয়া অবশ্য ওবামার কাছে ক্ষমা চেয়েছেন। আইয়া বলেন, আমি মাইককে বিশ্বাস করতে পারছি না। সে একেবারেই বোকা। আমি এতে হতবুদ্ধি হয়ে গিয়েছিলাম। তবে প্রেসিডেন্ট তা সহজভাবে নিয়েছেন। তাই সব ঠিক হয়ে গেছে। সূত্র: দ্য টেলিগ্রাফ ও এপি।
