মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৬:০৪
 
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের তরা সেতু এলাকায় বুধবার সকালে বাসচাপায় খেদু শেখ (৬০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি জেলার সাটুরিয়া উপজেলার বন্ধা আঙিনা গ্রামের মৃত আজগর আলী শেখের ছেলে।
গোলড়া হাইওয়ে থানার সার্জেন্ট মেহেদী হাসান জানান, সকাল সাতটার রাস্ত পার হওয়ার সময় পাটুরিয়াগামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।