মুন্সীগঞ্জে আব্দুর রহমান হত্যা মামলায় বুধবার দুপুরে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত দায়রা জজ শাহজাহান কবির। দণ্ডপ্রাপ্ত অপরাধীরা হলেন, বেল্লাল (৩৫), মতিমাল (৩৫), মো রহমান (৩২), আ হান্নান (৩৫) এবং মানিক (৩০)। এদের মধ্যে মানিক পলাতক রয়েছে। অপর ৪ আসামির উপস্থিতিতে এই রায় দেয় আদালত ।
অতিরিক্ত পিপি এড অজয় চক্রবর্তী জানান, ২০০৯ সালের ২৮ জুন লৌহজং উপজেলার কলকাতা ভোগদিয়া গ্রামে পূর্ব শত্রতার কারণে রাতের বেলা জুইতা দিয়ে আঘাত করে হাজী আ রহমান সিকদারকে হত্যা করা হয়। ১৭ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়।
