সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৮:০৯
 
 
মক্কায় সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকাল আটটায় যা্বেল নূর নামক স্থানে এই ঘটনা ঘটে। জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট এই খবর নিশ্চিত করেছে। নিহতরা সবাই কক্সবাজারের বাসিন্দা বলে জানানো হয়েছে। নিহতরা হলেন- গাড়ি চালক আইয়ুব, নাজির হোসেন, ফরিদ, আলম ও মনছুর আলম।