লন্ডনে তারেক রহমানের উপদেষ্টা গ্রেফতার

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১৯:৫৮
 
 
 
 
যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা এম এ সায়েমকে লন্ডন পুলিশ গ্রেফতার করেছে। ঢাকায় প্রাপ্ত খবরে জানা গেছে— ভুয়া কাগজপত্র তৈরি করে একজন মক্কেলকে সহায়তার অভিযোগে এম এ সায়েমকে স্থানীয় সময় মঙ্গলবার ইস্ট লন্ডনে তার আইনি সহায়তা প্রতিষ্ঠান উজমা ল সেন্টার থেকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ।
সম্প্র্রতি তারেক রহমান ব্যারিস্টার এম এ সায়েমসহ তিনজন আইনজীবীকে তার মানবাধিকার-বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছিলেন। উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার কয়েক দিনের মধ্যেই গ্রেফতারের এ ঘটনা ঘটল।