জেমির তালিকা পেয়ে বিপাকে বাফুফে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৩

কম্বোডিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার জন্য জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডে ৩০ ফুটবলারের নাম বাফুফেকে দিয়েছেন বলে জানা গেছে। জেমি তার দেশে গিয়েছেন ফিরবেন মার্চের প্রথম সপ্তাহে। জানা গেলে জেমির তালিকায় বেশিরভাগই তরুণ এবং অভিজ্ঞ ফুটবলার রয়েছেন। খুব বেশি সময় পাবেন না অনুশীলনের। কারণ লিগের খেলা চলছে। কিম্বোডিয়ায় গিয়ে অনুশীলন করবেন। কম্বোডিয়ায় ৯ মার্চ বাংলাদেশের প্রীতি ম্যাচ হবে। জেমির তালিকা পেয়ে বিপাকে পড়েছে বাফুফে। কারণ সবাইকে নেয়া হবে না কম্বোডিয়ায়। যারা যাবেন তাদের নাম দিয়ে বিমানের টিকিট কিনতে হবে। জেমির সঙ্গে বাফুফে যোগাযোগ করেছে। জানতে চেয়েছে শুধুমাত্র যারা যাবেন তাদের নামটাই টিকিট বুকিংয়ের জন্য জমা দিতে হবে। গতকাল সন্ধ্যা পর্যন্ত চূড়ান্ত নাম হাতে পায়নি বাফুফে। না পেয়ে টিকিট বুকিং দেয়া নিয়ে ঝামেলায় পড়েছে বাফুফে। ৬ মার্চ ঢাকা ছাড়তে হলে টিকিট নিশ্চত করতে হবে। জানা গেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে খেলা ওয়ালী ফয়সাল, সবুজ, মামুনুল ইসলামরা এবার বাদ পড়ছেন। স্ট্রাইকিং পজিশনে জীবন, মতিন মিয়াদের দেখা যেতে পারে।