চট্টগ্রামে আজ শুরু প্রথম বিভাগ ক্রিকেট

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৪

১৬ দলের অংশগ্রহণে চট্টগ্রামে আজ শুরু হচ্ছে কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগ। অংশগ্রহণকারী দলগুলো খেলবে দুই গ্রুপে বিভক্ত হয়ে। উভয় গ্রুপে দল রয়েছে ৮টি করে। গ্রুপ পর্ব হতে ৪টি দলকে নিয়ে হবে সুপার ফোর পর্ব। অন্যদিকে আর ৪ দলকে নিয়ে হবে রেলিগেশন পর্ব। লিগের ৬৮টি ম্যাচের জন্য বাজেট ধরা হয়েছে প্রায় ৮ লাখ টাকা। বাজেটের সমুদয় অর্থ প্রদান করবে স্পন্সর প্রতিষ্ঠান।