আটটি বিভাগীয় দল নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু হয়েছে ১০ম নারী জাতীয় ক্রিকেট লিগ। পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুটি ভেন্যুতে।
আজ প্রথম দিন দুটি ম্যাচে সিলেটের মুখোমুখি হবে ঢাকা বিভাগ এবং রাজশাহীর মুখোমুখি হবে খুলনা বিভাগ। এভাবে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের আসরে অংশ নিচ্ছে আটটি বিভাগীয় দল। দলগুলো হলো—সিলেট, রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল বিভাগীয় দল। আজ থেকে শুরু করে ১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে খেলা। প্রতিদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের এই খেলায় রঙ্গীন পোশাকে অংশ নেবে দলগুলো। মার্চের ১, ৬ ও ১১ তারিখ থাকছে খেলার বিরতি।
