নবাবগঞ্জে ইছামতি নদীতে লাশ

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৩:২৪

ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতি নদীতে ভাসমান অজ্ঞাত (৬৫) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার গোবিন্দপুর শশ্মান ঘাট এলাকার ইছামতি নদী থেকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরনে ছিল কালো রংয়ের জিন্সপ্যান্ট ও কালো চেক ডোরাকাটা গেঞ্জি।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে পুলিশকে জানায়। সংবাদ পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য ঢাকা মিডফোর্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে লাশটি।
তিনি আরো জানান, লাশে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪/৫দিন আগে মৃত্যু হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।