নাটোরে বৃদ্ধকে জবাই

আপডেট : ২৩ অক্টোবর ২০১৪, ১৪:২৬
 
নাটোরের লালপুরে বাল্লক আলী (৬০) নামে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। তিনি চকনাজিরপুর দিয়াড়পাড়া গ্রামের মৃত পচাই প্রামাণিকের ছেলে।
বাল্লকের ছেলে আলম জানান, সকাল সাড়ে সাতটার দিকে তার বাবা প্রতিদিনের মতো চকনাজিরপুর কারিগরী স্কুল এবং কলেজ মাঠে গরু বাঁধতে যায়। সকাল নয়টার দিকে ছোট ছেলেরা খেলতে গিয়ে রক্তাক্ত লাশ দেখে লোকজনকে জানায়। খবর পেয়ে তারা সেখানে যান। 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
নটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি সাহাব উদ্দিন, সহকারী পুলিশ সুপার মামুন খান চিশতি ও লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।