পুতিন নিলামে!

আপডেট : ২৪ অক্টোবর ২০১৪, ০৯:৫৪

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর সরকার প্রধানদের মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু সেই পুতিনকেই নাকি বিক্রি করার জন্য নিলামে তোলা হচ্ছে! জার্মানির একটি কোম্পানি এই দু:সাহসিক কাজটি করতে যাচ্ছে।

আগামী মাসের ১৪ এবং ১৫ তারিখে পুতিনকে বিক্রি করার নিলাম অনুষ্ঠানের আয়োজন করেছে। তবে এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই এ কারণে যে, এটি ব্যক্তি পুতিন নয়, পুতিনের আকৃতিতে তৈরি একটি পুতুল! পুতুলের আকৃতিটা এরকম : একটি চেয়ারে বসে আছেন পুতিন। তিনি একটি কাগজে স্বাক্ষর দেয়ার জন্য হাত ঘোরাচ্ছেন। আর যে কাগজটিতে তিনি স্বাক্ষর করার চেষ্টা করছেন সেটি একটি বড় ধরনের সিদ্ধান্ত। তিনি ইউক্রেনের অন্তর্ভুক্ত ক্রিমিয়াকে রুশ ফেডারেশনের আওতায় আনার জন্য সেখানে আক্রমণের অনুমতি দিচ্ছেন। স্বাক্ষরটি তিনি ডান হাত দিয়ে করছেন। ২০ ইঞ্চি লম্বা এই পুতুলের দাম এখনো নির্দিষ্ট করেনি বেইলি ক্রিয়েশন নামের পুতুল তৈরির কোম্পানিটি। - ইউপিআই