পানি চিকিত্সা নামে একটি চিকিত্সা পদ্ধতি জাপানি মেডিক্যাল সোসাইটি খুঁজে বের করেছে, যা শতভাগ সুস্থতা দানে সক্ষম বলে দাবি তাদের। চিকিত্সকদের মতেও খালি পেটে পানি পান করা খুবই উপকারী। প্রথমত, এই অভ্যাস মলাশয়কে সুস্থ ও সচল রাখে। পরিপাক ক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। দ্বিতীয়ত, পর্যাপ্ত পানি ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখে। রক্ত থেকে টক্সিন ও বিভিন্ন বিষাক্ত উপাদান দূর করতে সাহায্য করে। এ ছাড়া, শরীরে নতুন রক্ত কণিকা ও মাসল সেল জন্মানোর প্রক্রিয়াতেও সাহায্য করে পানি। ওজন নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান খুবই উপকারী। ঘুম থেকে উঠেই ১৬০ মিলি. লিটারের গ্লাসের ৪ গ্লাস পানি পান করতে হবে। পানি পানের ৪৫ মিনিট পর নাস্তা বা অন্য খাবার খেতে হবে। যারা ৪ গ্লাস পানি পান করতে অক্ষম সেই ক্ষেত্রে অল্প পানি দিয়ে শুরু করতে হবে ও ধীরে ধীরে বাড়াতে হবে। এ ছাড়া, উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া বা গ্যাস্ট্রিকের সমস্যা, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, ক্যান্সার ইত্যাদি সমস্যার জন্য খালি পেটে পানি পান খুবই উপকারী।
লেখক : ত্বক, লেজার এন্ড এসথেটিক বিশেষজ্ঞ
