সাপাহারে নছিমন উল্টে নিহত ১

আপডেট : ২৫ অক্টোবর ২০১৪, ১৮:৫৪



নওগাঁর সাপাহারে সড়ক দুঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার নিশ্চিন্তপুর-গোয়ালা সড়কের টেটাপাড়া নামক গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত গেন্দা সরেন (৪৫) লক্ষীপুর আদিবাসী পাড়ার রামদাস সরেনের ছেলে।
এ ছাড়া দুর্ঘটনায় গনেশ (৬০), বাসু টুডু (৪০), বাসন্তী (৩০), মন্টু (২৭) মুক্তা (৩৪), সনাতন(২৮), সুরুজ (৪০) ও শেফালীসহ (৪০) প্রায় ১২ যাত্রী গুরুতর আহত হন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, উপজেলার লক্ষীপুর আদিবাসী পাড়ার লেহারু টুডুর ছেলে বিপল টুডুর বিয়ের কনে দেখার জন্য গ্রামের ২০ জন আদিবাসী নারী পুরুষ একই নছিমনটিতে করে একই উপজেলার পার্শ্ববর্তী গ্রাম গোয়ালায় যাচ্ছিলেন। দুপূর ২টার দিকে টেটাপাড়া এলাকায় নছিমনটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পার্শ্বে উল্টে যায়। এ সময় নছিমনের চাপায় গেন্দা সরেন ঘটনাস্থলেই মারা যান।