রাজধানীর গুলিস্তানে একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে ভারতীয় এক নাগরিক মারা গেছেন। তার নাম বিশ্বজিত্ শীল ডেভিড (৪০)। তিনি কলকাতার নিউটাউন এলাকার বাসিন্দা। ডেভিডের সকর্মী ওহিদুজ্জামান জানিয়েছেন, ডেভিড ভারতীয় একটি স্যাটেলাইট প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। তবে হোটেলের কর্মচারী জানান, ডেভিড ব্রিটিশ ‘গার্ডিয়ান’ পত্রিকার ভারতীয় প্রতিনিধি ছিলেন বলে তারা শুনেছেন।
শনিবার বিকালে ডেভিডকে হাসপাতালে নিয়ে যান তার সহকর্মী ওহিদুজ্জামান। তিনি জানান, তারা দুজনই ঢাকায় স্যাটেলাইটের ব্যবসায়ী করতেন।
ডেভিড ওই প্রতিষ্ঠানের ইন্টারন্যাশনাল কনসালটেন্ট। ডেভিড মাঝে মধ্যেই ঢাকায় আসতেন।
গত শুক্রবার তিনি ঢাকায় আসেন এবং গুলিস্তানের হোটেল গার্ডেনের একটি কক্ষে ওঠেন। গতকাল বিকালের দিকে তিনি অসুস্থ বোধ করেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্ক মৃত ঘোষনা করেন।
পল্টন থানার ওসি মোর্শেদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
