ক্লাসিকোতে বার্সেলোনাকে শেষ পর্যন্ত হারিয়ে দিল রিয়াল মাদ্রিদ। উত্তেজনায় ঠাসা ম্যাচটিতে শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রোনালদো-বেনজেমারা।
শনিবার সান্তিয়াগে বার্নাবেউতে ম্যাচের শুরুর মাত্র তিন মিনিটের মাথায় নেইমারের গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। এরপর পেনাল্টিতে সমতা ফিরিয়ে আনে রোনালদো। তারপর আক্রমণে গতি আরো বাড়ে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে পেপের গোলে এগিয়ে যায়। তারপর করিম বেনজেমার গোলে মৌসুমের প্রথম ক্লাসিকোতে জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
২৩ মিনিটের সময় একটি সহজ গোলের সুযোগ হারান লিওনেল মেসি। সুয়ারেসের বানিয়ে দেওয়া একটি গোল মাত্র চার গজ দূর থেকে মিস করেন মেসি। পাঠিয়ে দেন মাঠের বাইরে। অবশ্য ২৭ মিনিটে ডানদিক থেকে ডি বক্সে বিপজ্জনক জায়গায় বল পাঠিয়েছিলেন মেসি। সেটি আবার মিস করেন নেইমার। তার শটটি ঠেকিয়ে দেয় কারভাহাল।
অবশেষে ম্যাচের ৩৫তম মিনিটে পেনাল্টিতে সমতা ফেরান রোনালদো। গোলকিপার ক্লাওদিও ব্রাভোকে বিপরীত দিকে পাঠিয়ে ডান কোনা দিয়ে বল জালে পাঠান তিনি। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেপের দারুণ হেডে আরেক গোলে এগিয়ে যায় রিয়াল। এরপর বেনজেমার জোরালো শটে ৬১তম মিনিটে আরেকটি গোল।
লিগে নবম ম্যাচে এসে প্রথম হারে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। এদিকে সাতটি জয় আর দুই হারে ২১ পয়েন্ট নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল।