জাপানি গবেষক দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জখম

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ১০:০৬

মহানগরীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে জাপানী গবেষক কিনজি চুজু জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার রাতে মহানগরীর বিনোদপুর এলাকার র্যাব-৫-এর কার্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে দুর্বৃত্তদের কবলে পড়েন ওই গবেষক। কিনজি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ফেলো হিসাব কাজ করছেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক তামজীদ আলী জানান, কিনজির বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে।
মতিহার থানার ওসি জানান, গত শুক্রবার রাতে কিনজি রাস্তা দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার ঘাড়ে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে কিনজি চুজুকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এসময় তার চিত্কারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে রামেক হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।