অগ্নিকাণ্ডে আহতদের দেখতে বার্ন ইউনিটে স্পিকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গতকাল রবিবার ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিট পরিদর্শন করেন। এ সময় চিকিত্সক, রোগী ও রোগীর আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

পরিদর্শন শেষে বার্ন ইউনিটের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার বলেন, হাসপাতালে চিকিত্সাধীন রোগীদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের চিকিত্সায় সর্বোচ্চ চেষ্টা করছেন চিকিত্সকরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের চিকিত্সার সার্বক্ষণিক খোঁজ ]রেখেছেন। এ সময়  স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. সামন্ত লাল প্রমুখ উপস্থিত ছিলেন।