অস্ত্র ফেনসিডিল রেখে পালাল মাদক ব্যবসায়ী

আপডেট : ২৬ অক্টোবর ২০১৪, ২০:২৩
 
রাজধানীর গেন্ডারিয়ার একটি বাসায় শনিবার রাতে অভিযান চালিয়ে অত্যাধুনিক বিদেশি পিস্তল, ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে মাদক ব্যবসায়ি মাহমুদুল হাসান পালিয়ে গেছেন। ওই মাদক ব্যবসায়ি পুলিশের খাতায় পলাতক ফেরারী আসামি। তাকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ সহিদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি নিজেই গেন্ডারিয়া এলাকার ১৫, দীননাথ সেন রোডের বাড়িতে অভিযান চালান। একতলা বাড়িটিতে তল্লাসি চালিয়ে ডাইনিং রুম থেকে কাঠের তৈরি বাক্সের মধ্যে ২০০ বোতল ফেনসিডিল ও সাড়ে ৩ কেজি গাঁজা এবং বেড রুমের ড্রেসিং টেবিলের পাশের ড্রয়ার থেকে একটি ৭.৬৫ বোরের একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। বাড়িটির মালিক মাদক ব্যবসায়ি মাহমুদুল হাসান পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।