বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার অভিযোগ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৮

বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের অবসরপ্রাপ্ত এক নেতা ও চাকরিচ্যুত কয়েকজন কর্মচারীর অপতত্পরতায় সংস্থাটির ঢাকা কার্যালয় ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ডকইয়ার্ড ও ঘাটে নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. মহসিন ভূঁইয়া।

গত ১৮ ফেব্রুয়ারি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মদদে ৫০/৬০ জন সন্ত্রাসী নারায়ণগঞ্জ থেকে প্রধান কার্যালয়ে এসে ইউনিয়ন কার্যালয়ের তালা ভেঙে লুটপাট ও ভাঙচুর করে বলে বিবৃতিতে বলা হয়।

হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ইউনিয়নের সভাপতি মহসিন ভূঁইয়া নৌ মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। — প্রেস বিজ্ঞপ্তি