প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর

ইউএইতে শ্রমিক নেওয়ার প্রক্রিয়া সহজতর হচ্ছে

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০২:৫৭

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমিক নেওয়ার প্রক্রিয়া সহজতর করার জন্য আগামী বছরের শুরুতে ঢাকায় ইউএই দূতাবাসে একজন শ্রম কর্মকর্তা নিয়োগ করা হচ্ছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান গতকাল রোববার আবুধাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ তথ্য জানান।

এ সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশের জনশক্তি রপ্তানির বাজার পুনরায় উল্লেখযোগ্য হারে শুরুর আভাস মিলেছে।