ইন্দোনেশিয়ায় প্রথম নারী মন্ত্রী

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ০৩:২১

ইন্দোনেশিয়ায় নবনির্বাচিত প্রেসিডেন্ট জোকো উইদোদো গতকাল রোববার তাঁর মন্ত্রিসভার নাম ঘোষণা করেন। তাতে প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হলেন রেতনো মারসুদি। তিনি নেদারল্যান্ডসে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ছিলেন।

মারসুদি সম্পর্কে প্রেসিডেন্ট উইদোদো বলেন, ‘তিনি খুব পরিশ্রমী। তাঁর মনোবল দৃঢ় এবং তিনি দূরদৃষ্টিসম্পন্ন।’