খন্দকার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ২২:০৫
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানহানির অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার ঢাকার মহানগর হাকিম আতাউল হক অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করেছেন।
এর আগে কারাগারে থাকা অর্থ পাচার মামলায় কারাগারে থাকা খন্দকার মোশাররফকে আদালতে হাজির করা হয়।
২০১২ সালের ৩১ ডিসেম্বর জাতীয় প্রেসকাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে আবার মতায় আসার স্বপ্ন দেখছে সরকার। এই সরকার যদি জোর করে মতায় থাকতে চায় তাহলে ৭৫ এর মতো পরিণতি বরণ করতে হবে।’ এই বক্তব্যের পর জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকীর তার বিরুদ্ধে মানহানির মামলা করেন।