২০১৫ বিশ্বকাপ খেলতে চান ইউনুস খান

আপডেট : ২৭ অক্টোবর ২০১৪, ১৭:১৮



অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে নির্বাচকরা দলের বাইরে রাখলেও আগামী বছরের বিশ্বকাপ খেলতে চান দুবাইতে অসিদের বিরুদ্ধে প্রথম টেস্টের ম্যাচ সেরা নির্বাচিত হওয়া পাকিস্তানি ইউনুস খান।
দুবাই টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি করা ইউনুস বলেন, নির্বাচকরা তার উপর বিশ্বাস রাখলে তিনি আগামী বছর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলার জন্য প্রস্তুত।
পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জিও সুপারকে ইউনিস বলেন, ‘আমি কেবল মনে করি দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের বয়স, পজিশন অথবা বর্ন বিবেচনা করা উচিৎ নয়।’
ব্যাটসম্যানদের বয়স কোনো বিষয় নয়, কোনো ব্যাটসম্যান যদি ফর্মে এবং তার ম্যাচ ফিটনেস থাকে তবে তাকে ওয়ানডে দলে নির্বাচন করা উচিৎ।’
ইউনুস বলেন, ‘ফর্মে থাকা খেলোয়াড়দের খেলানোর নীতি থাকা উচিৎ। বয়স কোনো বাঁধা হওয়া উচিৎ নয়। বিশ্বকাপে যদি কোনো খেলোয়াড়ের পাকিস্তান ক্রিকেটকে কিছু দেয়ার থাকে তাহলে তাকে দলে রাখার বিষয়টি বিবেচনা করতে হবে। বিষয়টা কোনো ম্যাচ কিংবা ইভেন্টে সঠিক কম্বিনেশনের।’