ছাদ ধসে শ্রমিক নিহত

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ০১:৫৩

গতকাল সোমবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি মহল্লায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম জসিম উদ্দিন (৩২)। তিনি শহরের চানমারিপাড়া মহল্লার জসিম কালীবাড়ি এলাকার একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে বেলা সাড়ে ১১টার দিকে ওই বাড়ির বাথরুম ভাঙার সময় সেটার ছাদ ধসে পড়ে। ধসে পড়া ছাদের নিচে চাপা পড়েন জসিম। তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে গেলে জসিমকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।