রাজধানীর খিলগাঁওয়ে থেকে ‘হরকাতুল জিহাদের (হুজি) এক নেতাকে’ আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে দক্ষিণ গোরানগরের শান্তিপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব মিডিয়া এন্ড লিগাল শাখার সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদ জানান, আটক জুবায়ের আবদুল্লাহ (৪৩) আত্মগোপণ করে হুজির নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা করছিল।
তিনি আরো জানান, ঐ বাড়িতে অভিযান চালিয়ে সেখান থেকে হুজির বই, লিফলেট, বিভিন্ন ভাষায় লেখা বই ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
