রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ২৮ অক্টোবর ২০১৪, ১৬:০০
 
রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে আয়েশা আক্তার রিপা নামে এক নারী মারা গেছেন। মঙ্গলবার সোবহানবাগ মসজিদের সামনে এই ঘটনা ঘটে। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঐ নারী সোবহানবাগ মসজিদের সামনে দিয়ে রিকশা করে যাচ্ছিলেন। এসময় একটি মাইক্রোবাস থেকে দুই তিনজন ছিনতাইকারী তার হাতের ব্যাগ ধরে টান দেয়। এতে রিকশা থেকে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানিয়েছেন, পান্থপথ থেকে লালমাটিয়ার বাসায় ফেরার পথে রিপা ছিনতাইকারীর কবলে পড়েন।