মাগুরায় পূর্ব শত্রুতার জের ধরে রাজন খান (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। নিহত রাজন খান মাগুরা শহরতলীর খান পাড়া এলাকার ওহাব খানের ছেলে। পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডে ঘটনা ঘটেছে পুলিশ ধারনা করছে।
মাগুরা থানার এস আই নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
