বদির হাইকোর্টের জামিন আদেশ বহাল

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৫:৩৭

অবৈধ সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আবদুর রহমান বদিকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। বুধবার বিকেলে চেম্বার আদালত দুদকের আবেদনের শুনানি গ্রহণ করে এ আদেশ দেন। এ সপ্তাহে বদিকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেয় হাইকোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে দুদক। আবেদনের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও বদির পক্ষে আবদুল মিতন খসরু শুনানি করেন। হাইকোর্টের এ জামিন আদেশর বিরুদ্ধে এখন লিভ টু আপিল দায়ের করবে দুদক।