আজিজুর রহমান বকুল
বিশিষ্ট সমাজ সেবক, ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল, ময়মনসিংহের অবৈতনিক সাধারণ সম্পাদক, মোমেনশাহী এতিমখানার কোষাধ্যক্ষ, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, ময়মনসিংহ জেলা শাখার আজীবন সদস্য আজিজুর রহমান বকুল (৮০) রবিবার ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে...রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
