ঢাবির এমবিএ ভর্তি পরীক্ষা শুক্রবার

আপডেট : ২৯ অক্টোবর ২০১৪, ১৮:২৫
 
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ ইভিনিং প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ৩১ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। 
সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ৭২০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৩ হাজার ৮৯০ জন।