মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৩

আ. খালেক সেরনিয়াবাত

মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র দাদা ও সাবেক শহীদ মন্ত্রী  আব্দুর রব সেরনিয়াবাতের বাবা গৈলা ইউনিয়ন পরিষদের সাবেক প্রেসিডেন্ট আ. খালেক সেরনিয়াবাতের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে নিজ বাড়ি গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে কোরান খতম, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। দোয়া ও মিলাদে সংসদ সদস্যগণ, বিভাগীয় ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এতিম, দুঃস্থদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আব্দুর রব বগা মিয়া

পাবনা জেলা আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মুক্তিযুদ্ধের সময় পাবনায় প্রথম পতাকা উত্তোলনকারী, সাবেক সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী আব্দুর রব বগা মিয়ার আজ ৪৬তম মৃত্যুবার্ষিকী।

তাবাসুম সায়মা

চট্টগ্রামের সাইনিং আওয়ার স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রুশনী নুজহাত তাবাসুম সায়মার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মরহুম রহমত উল্ল্যাহ চৌধুরীর নাতনি এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের উচ্চ শ্রেণির তালিকাভুক্ত শিল্পী রুনা পারভিনের কন্যা সায়মার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।