রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:১৩

সানোয়ার আলী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রাক্তন কমান্ডার সানোয়ার আলী (৯৮) গত শনিবার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজিউন)। তিনি সাত ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার সকাল ১০টায় মরহুমের গ্রামের বাড়ি আঙ্গিয়াদীতে রাষ্ট্রীয় মর্যাদায় নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।