জীবননগরে রাইস মিলে বোমা

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১২:৩১
 
চুয়াডাঙ্গার জীবননগরের লক্ষ্মীপুরে অবস্থিত বিল্লাল অটো রাইস মিল হতে একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে বোমাটি উদ্ধার করেছে পুলিশ।
বিল্লাল আটো রাইস মিলের সত্বাধিকারী বিল্লাল হোসেন জানান, রাত ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তদল রাইস মিলে লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো বোমা ব্যাগে ভরে রেখে যায়। খবর পেয়ে রাতেই বোমাটি উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিষ্ক্রিয় করা হয়।
এর আগে সোমবার পৌর কাউন্সিলর রফিকুল ইসলামের বাড়ির গেট হতে দুইটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এসময় বোমার সাথে ‘তাপস বাবু’ লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।