জামায়াত চোরগোপ্তা হামলা করলে খেশারত দিতে হবে : নৌপরিবহন মন্ত্রী

আপডেট : ৩০ অক্টোবর ২০১৪, ১৭:২৬
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, জামায়াতে ইসলাম হরতাল ডেকে রাস্তায় না এসে চোরগোপ্তা হামলা করলে ও দেশের জান মালের ক্ষয়-ক্ষতি হলে জামায়েতকে এর জন্য খেশারত দিতে হবে। জামায়াত হরতালের নামে নাশকতা ও চোরাগোপ্তা হামলা করলে সরকার তা কঠোরভাবে দমন করবে।  সরকার যেমন গণতন্ত্রে বিশ্বাস করে, তেমনি যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায় তাদেরকে কঠোরভাবে দমনেও বিশ্বাস করে। 
মন্ত্রী বৃহস্পতিবার দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় ও আইন শৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
 
সভায় এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে সহ অন্যরা উপস্থিত ছিলেন ।