হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০ লাখ টাকা মূল্যের ৪০০ গ্রাম স্বর্ণসহ মামুন আহমেদ নামের এক বিমানযাত্রীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
এয়ারপোর্ট আর্মড পুলিশের সিনিয়র এএসপি আলমগীর হোসেন শিমুল জানান— বুধবার রাত ১২টায় মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে পৌঁছেন মামুন আহমেদ। রাত ২টায় গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৪০০ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মামুন এর আগেও জামার কলারে ৩৯টি স্বর্ণের চেন পাচারের চেষ্টা করে ধরা পড়েছিলেন। ওই ঘটনায় দায়ের করা মামলাটি তদন্তাধীন রয়েছে। ওই মামলায় তিনি জামিন নিয়ে আবারর স্বর্ণ চোরাচালান করেন।
অপর ঘটনায় বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি চোরাই স্মার্টফোন ও ডিজিটাল ক্যামেরাসহ আরিফুর রহমান নামের এক বিমানকর্মীকে গ্রেফতার করে এয়ারপোর্ট আর্মড পুলিশ।
