রাজধানীর যাত্রাবাড়ী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় পেট্রোল বোমাসহ মেহেদী হাসান নামে (১৬) একজনকে আটক করেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। পুলিশের ওয়ারি বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. শাহেদুর রহমান বলেন মেহেদীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।